প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর তাসরিফুল ইসলাম তিতুমীর (১৩) নামে এক কিশোরের মরদেহ করতোয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
