প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

ছয় দফা গণদাবি আদায়ে জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
