
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ২২:৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত আলোচিত মেঘমালতি রিসোর্টের নাম আকস্মিকভাবে পরিবর্তন করে ‘বেলাশেষে রিসোর্ট’ রাখার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেটিজেন, স্থানীয় বাসিন্দা এবং পর্যটনসংশ্লিষ্টরা দাবি করছেন, রিসোর্টে অতিথির গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সামনে আসার পর সমালোচনা এড়াতেই এ নাম পরিবর্তন করা হয়েছে। যদিও রিসোর্ট কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে পাল্টা চাঁদাবাজির অভিযোগ তুলেছে।
