টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের কয়েকটি স্টেশনে ট্রেন আটকে পড়েছে এবং যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুতির কারণে রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।