প্রকাশ: ৬ জুন ২০২৬, ১৩:৫

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামে এক ওষুধ কোম্পানির কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের দলার দরগা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
