প্রকাশ: ৪ জুন ২০২৬, ১২:৩০

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল আমিন (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৬টার দিকে গবিন্দগঞ্জ–দিনাজপুর মহাসড়কের পাশে ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
