প্রকাশ: ৩ মে ২০২৬, ১০:২১

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে।
