প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:২৮

কুষ্টিয়ার পদ্মা নদীতে নিয়মিত টহলরত নৌ পুলিশের একটি দলের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
