প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২১:৩৯

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করা কোরবান আলীর অসুস্থতা একটি অসহায় পরিবারের জীবনে নেমে এনেছে চরম সংকট। দীর্ঘদিন পরিশ্রম করে সংসার চালানো এই তরুণ বর্তমানে মেরুদণ্ডে টিউমারের কারণে সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েছেন। তার চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে অসহায় হয়ে পড়েছেন ভূমিহীন বৃদ্ধ পিতা আবুল কালাম।
