প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১৮:৫

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৯ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে তিনজন কিশোর-কিশোরী রয়েছে।
