প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২:৩২

ফরিদপুরের মধুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে একটি পা কেটে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
