
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:১৫

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ডে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (৮ নভেম্বর) বিকেলে পান্থপথ সিগন্যাল থেকে এ অভিযান শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পরিচালিত অভিযানে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
