প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১৩:১২

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পরীমনি। এ সময়ে মুক্তি পায়নি তাঁর অভিনীত কোনো সিনেমা। চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনায় আসছেন তিনি। এবার ঢাকার একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।
