জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে পাঁচবিবি-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার
জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় চারতলা ভিত্তির একতলা আধুনিক একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও
য়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্সের অভিযানে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নগদ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মোছা. উম্মে হাবিবা নামে এক নারীকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, তিনি কথিত সাংবাদিক ও মাদক ব্যবসায়ী মো. শাহীন আলমের স্ত্রী। অভিযানের সময় শাহীন আলম পালিয়ে যান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে
ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনটি দীর্ঘদিন ধরে পাঁচবিবি, হিলি, ঘোড়াঘাটসহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ এ স্টেশন ব্যবহার করেন এবং নিয়মিত রাজস্ব আয়ও হচ্ছে রেলওয়ের। তবে যাত্রীসংখ্যা ও আয় বাড়লেও সে তুলনায় বাড়েনি যাত্রীসেবার মান। প্রয়োজনীয় অবকাঠামো ও মৌলিক সুবিধার ঘাটতিতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, স্টেশনে পর্যাপ্ত অপেক্ষাকক্ষ, বসার ব্যবস্থা, পায়খানা-প্রস্রাবখানা
খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকায় ক্রীড়া চেতনা জাগ্রত করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগরে শুরু হয়েছে ‘রাধানগর ফুটবল টুর্নামেন্ট-২৬’। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। ‘খেলাধুলার জন্য খেলুন, মাদক সেবন থেকে দূরে থাকুন’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বে-সরকারি
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবিতে নজরুল বর্ষ উদর্যাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উদর্যাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঁচবিবি থানার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের জরুরি চিকিৎসাসেবা সহজ করতে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তিনি জানান, অসহায় মানুষ মাত্র ৫০ টাকা দিয়ে এ সেবা নিতে পারবেন। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা অডিটোরিয়ামে সোনালী অতীত ফুটবল ক্লাব আয়োজিত সাবেক ফুটবলারদের
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগজানা ব্রিজসংলগ্ন রতনপুর বাজারগামী সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জুয়েল পাঁচবিবি উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাগজানা ব্রিজ অতিক্রম করে
জয়পুরহাটের পাঁচবিবিতে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বোরো ধান চাষের উপকরণ—সার ও কীটনাশক সঠিক ও সুষ্ঠুভাবে বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ও
জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি মৌসুমে লাভের আশায় ১ হাজার ৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। তবে মৌসুমের শুরু থেকেই টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। এতে গত বছরের তুলনায় এবার আঁশের ফলন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। অবশ্য বাজারে পাটের দাম ভালো থাকায় ফলন কম হলেও কিছুটা স্বস্তিতে রয়েছেন
সুন্দর, সুশৃঙ্খল পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী। শনিবার (২৫ জুলাই) দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উচাই–পাঁচবিবি সড়কের পাশে বাজিতপুর নামকস্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার
টানা কয়েক দিনের বর্ষণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাল-বিল, নদী-নালা, কৃষিজমি ও বিভিন্ন জলাশয় পানিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষার পানিতে প্লাবিত মাঠ-ঘাটে ছড়িয়ে পড়েছে দেশীয় নানা প্রজাতির মাছ। আর সেই সুযোগে গ্রামাঞ্চলে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। শিশু-কিশোর, তরুণ, নারী-পুরুষ—সব বয়সের মানুষ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম নিয়ে দলবেঁধে নেমেছেন মাছ শিকারে। শনিবার সকালে উপজেলার মঠপাড়া গ্রামের মাঠে দেখা যায়, হাঁটুসমান পানিতে নেমে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ক্যাথলিক মিশন ধর্মপল্লীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন সাধু পিতর ও পৌলের পর্ব উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী, দিনাজপুর ও জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপ, যাজক, সন্ন্যাসিনী, ধর্মভ্রাতা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত খ্রিস্টভক্ত অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে সাঁওতাল সম্প্রদায়ের নারীরা ঐতিহ্যবাহী মাদল বাদ্য ও মনোমুগ্ধকর নৃত্যের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের সংযোগস্থলে তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক পাথরঘাটা সেতুর পূর্বপাড়ে সৃষ্টি হওয়া বড় গর্তটি ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো সংস্কার করা হয়নি। সাম্প্রতিক টানা বর্ষণে গর্তটি আরও বড় হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় সেতুর সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ আবুজার রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তঘেঁষা শ্রীমন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবুজার রহমান ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মো. শাহার উদ্দিনের ছেলে। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আশরাফুল ইসলাম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাগজানা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর ট্রেন বাগজানা স্টেশন অতিক্রম করার সময় ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো চিকিৎসা ও এন্টিভেনাম প্রয়োগের মাধ্যমে বিষাক্ত সাপে কাটা এক নারীকে সুস্থ করে তোলায় স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসকরা। দ্রুত হাসপাতালে নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার আটাপুর গ্রামের মৃত তফিজ উদ্দিনের স্ত্রী জেবুন্নেছা খাতুন নিজ বাড়িতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ের শিকার হন। পরে পরিবারের সদস্যরা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের মাকুল গ্রামের শিশু কাফি জন্ম থেকেই দুই পা বাঁকা অবস্থায় পৃথিবীতে এসেছে। শারীরিক প্রতিবন্ধকতা তাকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে না দিলেও শিক্ষার প্রতি তার অদম্য আগ্রহ থেমে যায়নি। প্রতিদিন কখনো মায়ের পিঠে চড়ে, আবার কখনো কষ্ট করে ধীরে ধীরে হেঁটে বিদ্যালয়ে পৌঁছে সে। তার এই সংগ্রামী জীবন আজ এলাকাবাসীর কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। কাফি ভ্যানচালক ও
জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেলের ব্রেক করতেই সড়কে স্লিপ করে পণ্যবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯'টার পাঁচবিবি -হিলি সড়কের লাঙ্গল হাটিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল উপজেলার বালিঘাটার নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল মোটরসাইকেল যোগে গোহাটি থেকে বাড়ি ফিরছিলেন। সে পৌর শহরের লাঙ্গল হাটিতে পৌঁছালে
"মেধা বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ- সবার আগে বাংলাদেশ" স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল কলেজের ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমের এই মেলার উদ্বোধন করেন নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। এসময় সেখানে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম ওই এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ধান শুকানোর জন্য বাড়ি থেকে বের হন শফিকুল ইসলাম। তিনি
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রবল বৃষ্টির মধ্যে শতবর্ষী একটি রেইনট্রি গাছ উপড়ে পড়ে তিনটি পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলার ১ নম্বর রেলগেট সংলগ্ন রেল কলোনীতে এ ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যরা ঘরের বাইরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল থেকে টানা বৃষ্টিপাত চলছিল। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে বিশাল গাছটি উপড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থল,বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সার্বিক সহযোগিতায় পৌর পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাপশিয়া তাসরিন। এসময় সুধীজন, দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী
জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটিতে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে মো. নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। এ খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। নাজমুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি রাজপথের