প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:১১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিয়ন্ত্রণহীনভাবে গড়ে ওঠা শত শত ফার্মেসি এখন জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলা জুড়ে হাটবাজার ও অলি-গলিতে কয়েকশ ওষুধের দোকান থাকলেও এর একটি বড় অংশ পরিচালিত হচ্ছে ড্রাগ লাইসেন্স ও প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়াই।
