মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬১৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে জনদুর্ভোগ কমাতে বিসিসি'র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৩:৩

শেয়ার করুনঃ
বরিশালে জনদুর্ভোগ কমাতে বিসিসি'র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

বরিশাল মহানগরীর দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল, অবৈধ স্থাপনা ও নগর ব্যবস্থাপনার নানা অনিয়ম দূর করে একটি সুশৃঙ্খল নগরী গড়ে তুলতে মাঠে নেমেছে বরিশাল সিটি করপোরেশন প্রশাসন। গত ১৬ মার্চ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর সংস্কারে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছেন নগর প্রশাসক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফুটপাত, রাস্তা এবং নগরীর বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্র থেকে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, প্রশাসকের নির্দেশনায় হঠাৎ উচ্ছেদ না করে আগে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে। অবৈধ দখলদারদের মালামালের ক্ষতি এড়াতে সাত দিনের সময় দিয়ে মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হয়। এতে অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগে ফুটপাত ছেড়ে দিলেও এখনও বেশ কিছু স্থানে অবৈধ দখল রয়ে গেছে।

আরও

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল রাজধানীর মিরপুরের পোশাকশিল্প

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল রাজধানীর মিরপুরের পোশাকশিল্প
অভিযান পরিচালনাকারীরা জানান, নগর ভবনের সামনে থেকে শুরু হলেও পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ত মোড়, পার্ক ও জনসমাগমস্থলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, “গুটি কয়েক অবৈধ দখলদারের কারণে হাজারো মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে। আমরা জনগণের স্বার্থেই অভিযান চালাচ্ছি।” তিনি আরও জানান, এক শ্রেণির মানুষ অবৈধ দখলদারদের পক্ষে কথা বললেও নগরবাসীর স্বার্থ ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।

এর আগে নগর ভবন থেকে ১০ এপ্রিলের মধ্যে সব অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়ে প্রচারণা চালানো হয়। পাশাপাশি নগর প্রশাসক বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং নগর ভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে মতামত সংগ্রহ করেন।

বরিশাল_সিটি_করপোরেশনউচ্ছেদ_অভিযাননগর_ব্যবস্থাপনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সেসব সভায় নগরবাসীর যানজট, হাঁটার পথ সংকট, পার্ক ব্যবস্থাপনা ও জনদুর্ভোগ সম্পর্কে সরাসরি ধারণা নেন প্রশাসক।

আরও

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও

নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও

এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ, যোগদান ১০ নভেম্বর

এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ, যোগদান ১০ নভেম্বর

আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত রাসায়নিক স্প্রে বা নেশাজাতীয় পদার্থ ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৭৬ হাজার টাকা হারিয়েছেন ‘সোহাগ টেলিকম’-এর স্বত্বাধিকারী ব্যবসায়ী সোহাগ আহমদ। সোমবার (২ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডে অবস্থিত তাঁর দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহাগ আহমদ জানান, প্রতারক চক্রের দুই সদস্য প্রথমে নিজেদের বাহরাইন প্রবাসী হিসেবে পরিচয় দেয়। তারা জানায়,

নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও

নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের অতিরিক্ত সদস্য ও বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা গেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। এর আগে সোমবার

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল রাজধানীর মিরপুরের পোশাকশিল্প

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল রাজধানীর মিরপুরের পোশাকশিল্প

বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন পোশাক শ্রমিকরা। এসব দাবি পূরণ না হওয়ায় তাঁদের

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালের দিকে নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিভিন্ন কারখানার শ্রমিকরা সকালে সড়কে নেমে বিক্ষোভ শুরু

সাত মাস ধরে সরাইলে এসিল্যান্ড পদ শূন্য, ভূমিসেবা নিয়ে দুর্ভোগ

সাত মাস ধরে সরাইলে এসিল্যান্ড পদ শূন্য, ভূমিসেবা নিয়ে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদটি সাত মাস ধরে শূন্য থাকায় ভূমিসেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দিনের পর দিন ভূমি অফিসে আবেদন ও ফাইল জমা থাকলেও সহজে মিলছে না সমাধান। দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার। সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে