
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৩:৩১

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের অতিরিক্ত সদস্য ও বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা গেছে।
