
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ১৭:৫০

মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
