প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৬:৪৫

ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলসহ বিভিন্ন এলাকায় অটো রিক্সা ও সিএনজির ভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। যাত্রীরা অভিযোগ করছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা হাতিয়ে নিচ্ছে চালকরা। বিশেষ করে সন্ধ্যার পর এবং বৃষ্টির সময় ভাড়া চরমভাবে বৃদ্ধি পায়।
