প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ২১:৩

দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে ২.২৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মধ্যপাড়া রেঞ্জের আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজায় কালির হাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ও মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন।
