প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৮
নওগাঁর ধামইরহাট পৌরসভার নিমতলী বাজার থেকে হাটখোলা রোডের দূর্গা মন্দির
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠিতে। জেলার চারটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হতাশাজনক ফলাফল দেখা গেছে। এবার জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ৪ হাজার ৬৯৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ১ হাজার ৬৫৩ জন। অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৪৬ জন। পাসের হার প্রায় ৩৫ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩৮ জন। উপজেলাভিত্তিক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি চায়না এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল জানতে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি মাদ্রাসায় খাবার না পেয়ে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে বাবুর্চি ফজের আলী সরদারকে (৭০) হত্যার ঘটনায় গুরুতর আহত তাঁর নারী সহকারী সোনাবান বিবিও (৭৫) মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) ভোররাত সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সোয়া ২টার
পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামে এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তিনটি হোটেল থেকে নেওয়া মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান হোটেল কর্তৃপক্ষকে টাকা ফেরত দেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে কুয়াকাটা প্যালেস
মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে চিকিৎসক ও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুনিয়া কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া