প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৩

রমজান মাসে নৌ-যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে টানা ছয় বছর ধরে বিনামূল্যে ইফতার বিতরণ করে আসছে পাতারহাট শিপিং লাইন্স-এর দোয়েল পাখি-১০ লঞ্চ কর্তৃপক্ষ। শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে নেওয়া এ মানবিক উদ্যোগ যাত্রীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ২০২১ সালে যাত্রীদের জন্য ইফতার পরিবেশন কার্যক্রম শুরু করেন প্রতিষ্ঠানটির মালিক রুহুল আমিন। তাঁর মালিকানাধীন এই লঞ্চে প্রতিদিন যাতায়াতকারী প্রায় ৮০০ থেকে ১০০০ যাত্রীর জন্য পুরো রমজানজুড়ে বিনামূল্যে ইফতার ব্যবস্থা রাখা হয়।
