প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪

কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুই নারী ও তিন পুরুষ রয়েছেন।
