প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে লস্কর বাড়ি মোড়ে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে নতুন নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বিএনপি বরণ করে নেয়।
