শনিবার, ২৭ জুন, ২০২৬১৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

খাগড়াছড়ি সীমান্তে ফের ১৪ জনকে পুশ ইন করলো বিএসএফ

Ariful Islam Mohin
আরিফুল ইসলাম মহিন খাগড়াছড়ি, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৮:৮

শেয়ার করুনঃ
খাগড়াছড়ি সীমান্তে ফের ১৪ জনকে পুশ ইন করলো বিএসএফ
পুশ ইন খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে শুক্রবার ভোররাতে ফের ১৪ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। ভোরবেলা আচালং ইউনিয়নের ডিপিপাড়া এলাকায় অপরিচিত এসব মানুষের ঘোরাফেরা স্থানীয়দের চোখে পড়লে তারা বিষয়টি সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে অবহিত করে।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১৪ জনকে হেফাজতে নেয় এবং আপাতত তাদেরকে আচালং ডিপিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রাখে। সূত্রে জানা গেছে, পুশ ইন হওয়া এসব ব্যক্তি ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে ফিরতে গেলে তাদের আটক করে বিএসএফ এবং পরে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়।

আরও

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, শুক্রবার ভোর থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই সময়েই বিএসএফ এই কাজটি করে। যেহেতু সীমান্ত পুশ ইন একটি আন্তর্জাতিক সংবেদনশীল বিষয়, তাই বিজিবি খুব সতর্কতার সাথে তাদের হেফাজতে রেখেছে এবং পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এর আগে চলতি মে মাসেই খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে একাধিক দফায় মোট একশর বেশি বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তিতে সীমান্ত এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। তারা মনে করছেন, বিএসএফ এভাবে জোরপূর্বক মানুষ ঠেলে দিয়ে আন্তর্জাতিক চুক্তির চরম লঙ্ঘন করছে।

সীমান্তের আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে কোনো দেশে প্রবেশ করে থাকে, তবে তাকে ফেরত পাঠাতে অবশ্যই দু’দেশের কূটনৈতিক পর্যায়ে সিদ্ধান্ত নিতে হয়। একতরফাভাবে জোর করে মানুষ পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মীরা।

সীমান্তে নিয়মিত পুশ ইন পরিস্থিতি সামাল দিতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় প্রশাসনও সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়িয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা যায়। এছাড়া স্থানীয় বাসিন্দাদেরও অনুরোধ জানানো হয়েছে যে, তারা যেন সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

পুশ ইন খাগড়াছড়ি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

ইতিহাস গড়ে আর্জেন্টিনার মুখোমুখি কেপ ভার্দে

ইতিহাস গড়ে আর্জেন্টিনার মুখোমুখি কেপ ভার্দে

তেলাপিয়া কিনছেন? নিরাপদ উৎস বেছে নেওয়ার পরামর্শ

তেলাপিয়া কিনছেন? নিরাপদ উৎস বেছে নেওয়ার পরামর্শ

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

রোমে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিনজন নিহত

রোমে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিনজন নিহত

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

এ সম্পর্কিত আরও পড়ুন

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

দীর্ঘ ছয় মাস পর অবশেষে খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ১৩টি দানবাক্স খোলা হয়। সাধারণত তিন থেকে চার মাস পরপর এই দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হওয়ায় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মসজিদ প্রাঙ্গণে ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড়

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা। ইতিহাস, শোক, ত্যাগ ও আত্মত্যাগের মহিমায় দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকা নিয়ে মিছিলটি

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৬ জুন) সকালে দলের শীর্ষ নেতারা কুলাউড়ায় পৌঁছান। সফরে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে কেন্দ্রীয় নেতারা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর