সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রীমঙ্গলের রঙিন ফুলের মেলায় প্রকৃতি যেন নতুন রূপে মোহিত করে

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২ মে ২০২৫, ১৬:৪৯

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলের রঙিন ফুলের মেলায় প্রকৃতি যেন নতুন রূপে মোহিত করে
মৌলভীবাজার ফুলের রাস্তা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রীষ্মের শুরুতেই প্রকৃতি যেন আপন মহিমায় উদ্ভাসিত হয়ে উঠেছে। শহরের প্রধান সড়কগুলো, দ্বীপপথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এখন ছড়িয়ে পড়েছে নানা রঙের ফুলের বাহার। বিশেষ করে সোনালু, ক্যাসিয়া, জারুল, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, কুরচি ও বিলুপ্তপ্রায় হুরহুরে ফুলের সৌন্দর্যে পুরো এলাকা যেন এক স্বপ্নীল রূপ ধারণ করেছে। এই দৃশ্যপট শুধু স্থানীয়দেরই নয়, আকর্ষণ করছে দূর-দূরান্ত থেকে আগত ভ্রমণপ্রেমীদেরও।

শ্রীমঙ্গল ফুলের সৌন্দর্য

সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কজুড়ে বিশাল বিশাল বৃক্ষরাজির নিচে ফুটে থাকা ফুলের পাপড়ি বাতাসে দুলছে। যানবাহনে বসে জানালার বাইরে চোখ রাখলেই চোখে পড়ছে হলুদ সোনালুর ঝাড়, কৃষ্ণচূড়ার লাল জ্যোতি, ক্যাসিয়ার গোলাপি আভা। রাস্তার দুই পাশে সারি সারি চা-বাগান আর তার ফাঁকে ফাঁকে ফুটে থাকা এই ফুলগুলো প্রকৃতিকে করে তুলেছে আরও বেশি সজীব ও মনোহর।

আরও

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !
শ্রীমঙ্গল শহরের বিভিন্ন স্থানের পাশাপাশি শান্তিবাগ ওয়াকওয়ে, কোদালীপুল, কোর্ট রোডসহ শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বিভিন্ন অংশ যেন ফুলের অভ্যর্থনায় সেজেছে। পথচারীরা হাঁটছেন এই সুশোভিত পথে আর মাঝে মাঝে থেমে মোবাইল ক্যামেরায় বন্দি করছেন প্রাকৃতিক এই সৌন্দর্য। অনেকেই বলছেন, প্রতি বছর এই সময় এলেই শ্রীমঙ্গলের রাস্তাগুলো যেন একেকটি ফুলবাগানে পরিণত হয়।

শ্রীমঙ্গল ফুলের সৌন্দর্য

শ্রীমঙ্গল ফুলের সৌন্দর্যমৌলভীবাজার কুরচি হুরহুরে ফুলমৌলভীবাজার ফুলের রাস্তাশ্রীমঙ্গল পর্যটন স্থানমৌলভীবাজার প্রাকৃতিক সৌন্দর্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রী নিশিতা আঞ্জুম জানিয়েছেন, প্রতিদিন কলেজে যাওয়ার সময় রাস্তায় চোখ পড়লেই মনে হয় যেন ফুলের দেশে প্রবেশ করেছি। সোনালুর হলুদ ঝাড় আর কৃষ্ণচূড়ার লাল গুচ্ছ তাকে প্রতিদিন নতুন করে মুগ্ধ করে। অন্যদিকে খুলনা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা ইয়াছিন মিয়া জানিয়েছেন, ভানুগাছ সড়কের ফুলেল সৌন্দর্য তার জীবনের অন্যতম সেরা ভ্রমণ অভিজ্ঞতা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
প্রাকৃতিক রূপে মোহিত স্থানীয় শিক্ষকরাও। কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর জানান, এই সময়ে পুরো এলাকা কৃষ্ণচূড়ার লাল রঙে ছেয়ে যায়। বিকেলে সূর্যের আলো ফুলের ওপর পড়লে মনে হয় আগুন জ্বলছে। এই সৌন্দর্যে হাঁটতে হাঁটতে ক্লান্তিও দূর হয়ে যায়।

আরও

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক
এবার মৌলভীবাজার শহরে দেখা মিলেছে বিরল হুরহুরে ফুলেরও। কোদালীপুল এলাকায় ফুটেছে এই বিলুপ্তপ্রায় উদ্ভিদ, যা সাধারণত দেখা যায় না শহরাঞ্চলে। এর সাদা, বেগুনি, গোলাপি রঙের ফুল ও শামুকের খোলস সদৃশ বীজ এই গাছটিকে করেছে আকর্ষণীয়। প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এটি খরা সহ্য করতে পারে এবং বৈরী পরিবেশেও টিকে থাকতে সক্ষম।

শান্তিবাগ ওয়াকওয়েতে এ বছরই প্রথমবার দেখা গেছে কুরচি ফুল। এই ক্ষুদ্রাকৃতি সাদা ফুলের ঝাড়ে পথচারীরা থমকে দাঁড়াচ্ছেন, ছবিও তুলছেন। শরীরচর্চা করতে আসা বিকাশ ভৌমিক জানিয়েছেন, কুরচি গাছের আশেপাশে হাঁটলে তার মিষ্টি সুগন্ধ মনকে তাজা করে তোলে।

প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেনের মতে, কুরচি আমাদের বনাঞ্চলে দুর্লভ হলেও শহরে এর উপস্থিতি প্রকৃতির সাথে নগরের বন্ধনের নিদর্শন। নিসর্গবিদ দ্বিজেন শর্মা লিখেছেন, কুরচির শুভ্রতা প্রকৃতিকে নিঃশব্দে সৌন্দর্যের বার্তা দেয়। চৈত্রের রোদে যখন অন্য ফুল থেমে যায়, কুরচিই তখন প্রকৃতির রঙ ধরে রাখে।

এইসব ফুলের সৌন্দর্যে মৌলভীবাজার এখন এক মোহময় প্রকৃতির শহর। যার প্রতিটি রাস্তা, প্রতিটি গাছ আর প্রতিটি ফুল যেন চোখে এনে দেয় প্রশান্তি আর মনে জাগায় ভালোবাসা। এই সৌন্দর্য ধরে রাখতে শহরের বৃক্ষরোপণ পরিকল্পনা আরও সুসংগঠিত করা দরকার, যেন প্রকৃতির এই রূপ আগামী দিনেও থেকে যায় প্রাণবন্ত।

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

এ সম্পর্কিত আরও পড়ুন

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাসহ দুই ভাইকে আটক করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নাফ নদীর চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়। দুপুর আনুমানিক সাড়ে ২টার

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবক পানিতে পড়ে মারা গেছেন। তিনি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে। জানা যায়, রকি রোববার (১৩ সেপ্টেম্বর) বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

‘বরিশালের আমড়া’ নামে দেশজুড়ে পরিচিত সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের বড় একটি অংশের জোগান আসছে ঝালকাঠি থেকে। পেয়ারা মৌসুম শেষ হওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় এখন আমড়া সংগ্রহ, বাছাই, বিক্রি ও পরিবহনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক, শ্রমিক, আড়তদার ও পাইকাররা। বিশেষ করে সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, ডুমুরিয়া, আঠারোসহ আশপাশের গ্রামগুলোতে জমে উঠেছে আমড়ার বাজার। জেলার সবচেয়ে বড় আমড়ার বাজার ভীমরুলীর ভাসমান

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন। রোববার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোসা. শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের এইচআর

এক কম্পিউটার থেকে ৪৩ কোটি টাকার প্রযুক্তি প্রতিষ্ঠান

এক কম্পিউটার থেকে ৪৩ কোটি টাকার প্রযুক্তি প্রতিষ্ঠান

একটি কম্পিউটার, ছোট্ট ভাড়া ঘর আর সীমিত পুঁজি—এই সামান্য আয়োজন থেকেই এক দশকে প্রায় ৪৩ কোটি টাকা সম্পদমূল্যের প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাকির হোসেন। তার প্রতিষ্ঠিত ‘ইনপুট বাংলা’ এখন বিশ্বের প্রায় ৩০টি দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটিতে সরাসরি কর্মসংস্থান হয়েছে প্রায় ৩৬০ তরুণ-তরুণীর। শ্রীমঙ্গল দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং মৌলভীবাজার সরকারি কলেজ থেকে

সর্বশেষ সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে