সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জয়পুরহাটে শিশুর নিখোঁজ, এক সপ্তাহেও সন্ধান নেই

জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:৪৬

শেয়ার করুনঃ
জয়পুরহাটে শিশুর নিখোঁজ, এক সপ্তাহেও সন্ধান নেই
জয়পুরহাট নিখোঁজ শিশু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পার হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আট বছর বয়সী এ শিশুর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পরিবার, এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম উদ্বেগ ও আলোড়নের সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ কাফি খন্দকার স্থানীয় নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের একমাত্র ছেলে। গত ১৮ এপ্রিল বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে বের হয়ে সে আর ফিরে আসেনি। সন্ধ্যার সময় অন্যান্য শিশুরা ফিরলেও কাফি ফিরে না আসায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যরা জানান, কাফি নিখোঁজ হওয়ার পরপরই সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হয়েছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী এমনকি আশপাশের এলাকাতেও খোঁজ চালানো হয়েছে, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। অবশেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে।

আরও

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য
এ বিষয়ে আলমপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জোসনা খাতুন জানান, কাফির নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয়ভাবে প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা মেলেনি। তিনি প্রশ্ন তোলেন, একটি শিশুকে খুঁজে বের করতে প্রশাসনের এতো সময় লাগা কি স্বাভাবিক? তার দাবী, শিশুটিকে উদ্ধারে প্রশাসনের আরও জোরালো উদ্যোগ দরকার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ক্ষেতলাল থানার ওসি দীপেন্দ্রনাথ সিংহ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে র‌্যাবসহ দেশের বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে এবং একাধিক টিম এ বিষয়ে কাজ করছে। তিনি জানান, দ্রুত শিশুটিকে উদ্ধারে সম্ভাব্য সব চেষ্টাই করা হচ্ছে।

একটি শিশুর নিখোঁজ হওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, গোটা সমাজের জন্যই বড় প্রশ্ন ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবাই চায় কাফি সুস্থভাবে ফিরে আসুক তার পরিবারের কোলে।

জয়পুরহাট নিখোঁজ শিশুকাফি খন্দকার নিখোঁজক্ষেতলাল খবর
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

কুয়াকাটায় মন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে জমি দখলের অভিযোগ

কুয়াকাটায় মন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে জমি দখলের অভিযোগ

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটায় মন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে জমি দখলের অভিযোগ

কুয়াকাটায় মন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরীর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে জমি দখল ও হয়রানির অভিযোগ উঠেছে সানভিউ প্রপার্টিজের মালিক মোশাররফ হোসেনের বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জমির মালিকদের পক্ষে জাহাঙ্গীর আকন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আকন দাবি করেন, সানভিউ প্রপার্টিজের মালিক মোশাররফ হোসেন বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাসহ দুই ভাইকে আটক করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নাফ নদীর চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়। দুপুর আনুমানিক সাড়ে ২টার

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবক পানিতে পড়ে মারা গেছেন। তিনি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে। জানা যায়, রকি রোববার (১৩ সেপ্টেম্বর) বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

‘বরিশালের আমড়া’ নামে দেশজুড়ে পরিচিত সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের বড় একটি অংশের জোগান আসছে ঝালকাঠি থেকে। পেয়ারা মৌসুম শেষ হওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় এখন আমড়া সংগ্রহ, বাছাই, বিক্রি ও পরিবহনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক, শ্রমিক, আড়তদার ও পাইকাররা। বিশেষ করে সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, ডুমুরিয়া, আঠারোসহ আশপাশের গ্রামগুলোতে জমে উঠেছে আমড়ার বাজার। জেলার সবচেয়ে বড় আমড়ার বাজার ভীমরুলীর ভাসমান

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন। রোববার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোসা. শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের এইচআর