
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:২৯

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পাবনার পাকশী পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌ চ্যানেলে নৌযান চলাচলের চার্জ আদায়ের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নিয়ম অনুযায়ী এক বছরের জন্য ইজারা নিয়েছিলেন ব্যবসায়ী মো. আবু সাঈদ খান। কিন্তু প্রশাসনিক জটিলতা, নিরাপত্তার অভাব এবং সুনির্দিষ্ট সীমানা চিহ্ন না থাকায় শুরু থেকেই চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাঁকে।
