প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:৩৮

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে একশত দশটি পরিবারকে ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ। বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে লাচ্ছা সেমাই, চিনি, সুগন্ধি চাল, গুঁড়া দুধ ও তৈল বিতরণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরই তারা ঈদসহ বিভিন্ন উৎসবে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।
