
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ২১:৩৭

এবারের ঈদ-উল ফিতরের সময়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের জন্য অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার জন্য কঠোর অবস্থান নিয়েছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান রবিবার (২৩ মার্চ) উপজেলা সভাকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ ঘোষণা দেন। তিনি বলেন, "যদি কোন কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, তবে সেই কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।" তিনি আরও বলেন, "এই ধরনের কর্মকাণ্ডে যে জড়িত থাকবে, তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।"
