রবিবার, ১৪ জুন, ২০২৬১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ডাসারে মানবপাচারকারী গোপালপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মার্চ ২০২৫, ২০:৪৬

শেয়ার করুনঃ
ডাসারে মানবপাচারকারী গোপালপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ডাসার থানার সামনে নিখোঁজ যুবকদের পরিবার ও এলাকাবাসী ফরহাদ মাতুব্বরকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন করেন।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন যে, ফরহাদ মাতুব্বর তাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের আশ্বাস দিয়ে লিবিয়া পাঠানোর জন্য বিভিন্ন লোভ দেখিয়ে তাদের থেকে ২০ থেকে ৩০ লাখ টাকা আদায় করেছেন। তারা জানান, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর তাদের সন্তানদের লিবিয়া পাঠাবে বলে আশ্বাস দেন এবং তাদের ভিটেমাটি বিক্রি করে ওই অর্থ তার হাতে তুলে দেন। কিন্তু, এক বছর পেরিয়ে গেলেও সন্তানদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় পতাকা বৈঠক

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় পতাকা বৈঠক

ভুক্তভোগীরা আরও জানান, তাদের সন্তানদের বিষয়ে ফরহাদ মাতুব্বরের কাছে প্রশ্ন করলে তিনি নানা তালবাহানা করতে থাকেন। এমনকি, তাদের সন্তানের জন্য যে অর্থ প্রদান করা হয়েছিল তা এক বছরের পরেও কোন কাজে আসেনি। এ ঘটনায় ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে দুইটি মানবপাচারের মামলা হয়েছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, ফরহাদ মাতুব্বরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং তাকে বিচারের মুখোমুখি করা হোক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালী গ্রামের নিখোঁজ মিলন মুন্সি ও আলামিন মুন্সির বাবা মিরাজ মুন্সি, নিখোঁজ সান্ত খানের বাবা খলিল খান, নিখোঁজ মনির খন্দকারের বাবা ইউনুস খন্দকার, কালকিনি জনারজন্দী এলাকার নিখোঁজ জাফর মৃধার বাবা হারুন মৃধা, এবং নির্যাতিত লিবিয়া থেকে ফেরত আসা হাফিজ সরদারের বাবা হেলাল সরদারসহ আরও অনেক ভুক্তভোগী পরিবার।

ইউপি চেয়ারম্যান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

চট্টগ্রামে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডাসার থানার এস.আই. আবুল কালাম আজাদ জানিয়েছেন, ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে দুটি মানবপাচার মামলা হয়েছে এবং এই মামলায় অভিযান অব্যাহত রয়েছে। তিনি আশাবাদী যে, খুব শীঘ্রই ফরহাদ মাতুব্বরকে গ্রেফতার করা হবে এবং তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

এ ঘটনার পর এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মানবাধিকার রক্ষা ও অপরাধীদের বিরুদ্ধে আইনপ্রয়োগে আরও তৎপরতার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ইরানে তীব্র বিক্ষোভ

যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ইরানে তীব্র বিক্ষোভ

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

টাইগারদের চোখ এখন হোয়াইটওয়াশে, ব্যাটিংয়ে বাংলাদেশ

টাইগারদের চোখ এখন হোয়াইটওয়াশে, ব্যাটিংয়ে বাংলাদেশ

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ চলাকালে মসজিদে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। নামাজ আদায়ের সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী মসজিদের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উত্তর কাশিপুর এলাকার

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা-জয়গনগর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়গনগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি সূত্র জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর প্রধান সীমান্ত পিলারের ভারতীয় অংশে ভোরের দিকে

চট্টগ্রামে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকার একটি বসতঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০)

হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের ৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার (১৩ জুন) সকাল দশটায় হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ের চতুর্থ তলায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সম্মানিত সদস্য বৃন্দের আসন গ্রহণ করা হয়।  এরপর সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সাধারণ সভার কার্যক্রম শুরু করা হয়।  প্রথমে সংগঠনের কোষাধ্যক্ষ হুমায়ন কবির (তুফান) ২০২৫-২৬ অর্থ বছরের

রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই

রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুরে একটি কাপড় ও গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব সংলগ্ন থানা রোড এলাকায় মোশারফ হোসেনের মালিকানাধীন দোকানটিতে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় খুব