শনিবার, ১৫ আগস্ট, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিসিসি: দুর্নীতির অভিযোগে বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্ব, সেবা নিয়ে সংশয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৪, ২৩:২৮

শেয়ার করুনঃ
বিসিসি: দুর্নীতির অভিযোগে বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্ব, সেবা নিয়ে সংশয়

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বরিশাল সিটি করপোরেশনসহ সারা দেশে সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। ফলে নগরীর উন্নয়ন কর্মকান্ড স্থবির হয়ে পড়ে এবং নাগরিক সেবা বঞ্চিত হন নগরবাসীরা। এই পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে অস্থিরতা এবং নাগরিকসেবা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। 

এমন পরিস্থিতিতে গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বরিশালসহ বিভাগীয় শহর এলাকার সিটি করপোরেশনের জন্য ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়।

আরও

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এদিকে, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে পাশ কাটিয়ে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ একটি অফিস আদেশে গত ২ অক্টোবর বিসিসির প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৩০ কর্মকর্তাকে ৩০টি ওয়ার্ডের দায়িত্ব দেয়। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার স্বাক্ষরিত এই আদেশের ফলে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নগরবাসীর সেবা দেওয়ার বিষয়টি সামনে আসে। এদিকে দায়িত্ব দেওয়া কর্মকর্তাদের এখনও লিখিত আদেশ না দেওয়ার কারণে নাগরিক সেবা বন্ধ রয়েছে। 

বিসিসির অধীনে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের মধ্যে কিছু বিতর্কিত কর্মকর্তার নাম রয়েছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। এ নিয়ে নগরবাসীর মধ্যে সংশয় রয়েছে যে, এসব কর্মকর্তা কীভাবে নাগরিক সেবা কার্যকরভাবে প্রদান করবেন। এমনকি, দীর্ঘদিন কোনঠাসা হয়ে পড়া করপোরেশনের অনেক কর্মকর্তার মধ্যে দায়িত্ব বন্টন নিয়ে ক্ষোভও দেখা দিয়েছে। তবে দু’একদিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের কার্যক্রম শুরু করবে বলে জানালেও বিতর্কিত কর্মকর্তাদের বিষয়ে কথা বলতে রাজী হননি প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার।

বিসিসি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, ফুল দিতে আসেনি কেউ

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, ফুল দিতে আসেনি কেউ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত অফিস আদেশে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন, প্রথম শ্রেণি পদমর্যাদার বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হুমায়ুন কবিরকে ২০ নম্বর ওয়ার্ড, নির্বাহী প্রকৌশলী আবদুল মোতালেবকে ২২ নম্বর ওয়ার্ড, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজাকে ১৯ নম্বর ওয়ার্ড, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. আবুল বাশারকে ২৮ নম্বর ওয়ার্ড, নির্বাহী প্রকৌশলী ওমর ফারুখকে ২১ নম্বর ওয়ার্ড, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা আ.বা.মো. মশিউর রহমানকে ১৫ নম্বর ওয়ার্ড, সহকারী প্রকৌশলী (সিভিল) লুৎফর রহমানকে ৪ নম্বর ওয়ার্ড, পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধাকে ৮ নম্বর ওয়ার্ড, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদারকে ২৭ নম্বর ওয়ার্ড, স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইসলাম শুভ্রকে ২৩ নম্বর ওয়ার্ড, ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলামকে ১ নম্বর ওয়ার্ড, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. জহিরুল ইসলামকে ১৬ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে। দ্বিতয়ি শ্রেনি পদমর্যাদার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ৩০ নম্বর ওয়ার্ড, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আরিফুর রহমান ৯ নম্বর ওয়ার্ড, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) অহিদ মুরাদ ২ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. শফিকুল আলম ১৪ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল কালাম আজাদ ২৬ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এইচ এম কামাল লোহানী ৫ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মামুন অর রশিদ ১২ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মাহাবুবুর রহমান ২৪ নম্বর ওয়ার্ড, প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন ১৩ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (পাস) মো. রেজাউল কবির ১১ নম্বর ওয়ার্ড, সহকারী তত্ত্বাবধায়ক (পাস) আনোয়ার হোসেন খান ৩ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (পাস) মো. সাঈফুল ইসলাম মুরাদ ২৫ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ছাইদুর রহমান খান ৬ নম্বর ওয়ার্ড, উপ-সহকারী প্রকৌশলী (পাস) মো. আরাফাত হোসেন মনির ১৭ নম্বর ওয়ার্ড, জনসংযোগ কর্মকর্তা মো. আহসান রোমেল ১০ নম্বর ওয়ার্ড, সহকারী হিসারবক্ষন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ১৮ নম্বর ওয়ার্ড, সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহাবুব আলম ২৯ নম্বর ওয়ার্ড এবং কর কর্মকর্তা আজিজুর রহমান ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিরের দায়িত্ব পালন করবেন।    

সচেতন নগরবাসী মনে করেন, কাউন্সিলরদের অপসারণ সঠিক সিদ্ধান্ত নয়। তারা জানাচ্ছেন, সরকারের পক্ষ থেকে কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও তারা এখন নতুন দায়িত্বে রয়েছেন, যার ফলে নাগরিক সেবা প্রশ্নবিদ্ধ। এই অবস্থায়, নগরবাসী আশা করছেন নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সেবা দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবেন। তবে জনসাধারণের মধ্যে এখনও সন্দেহ ও উদ্বেগের রেশ রয়ে গেছে।

নগরবাসীর দাবি, সঠিক নাগরিক সেবা নিশ্চিত করতে হলে কর্মকর্তাদের নিজেদের কাজের প্রতি মনোযোগ দিতে হবে এবং দুর্নীতি মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। স্থানীয় সরকারের এই পরিবর্তনের ফলে বরিশালের উন্নয়ন কার্যক্রম কিভাবে প্রভাবিত হবে, তা ভবিষ্যতে নিশ্চিত করা খুবই জরুরি।

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর দেশের অন্য ১২টি সিটি কর্পোরেশনের মতো বিসিসির ৩০টি ওয়ার্ডের সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডের সব কাউন্সিলরকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর থেকে থমকে গেছে অনেক ধরনের সেবা কার্যক্রম। 

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কে চলাচলরত একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও তিনজন। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে হানিফ

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির হলেন মনির হাওলাদার (হাসান)। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একইদিনে পৃথক তিনটি স্থান থেকে একটি দাঁড়াশ সাপ, একটি তক্ষক ও একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা প্রাণীগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। শনিবার (১৫ আগস্ট) বেলর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও শাইঠুলা প্রজেক্ট-২ এলাকার একটি ফিশারিতে এ ঘটনা ঘটে। গত রাতে মাছ ধরার জন্য পাতা ঠানা জালে একটি সাপ আটকা পড়ে।

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের অনেকের মধ্যেই অনুশোচনা নেই। ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই  মোবাইলে ও মাদক আসক্ত বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, “এসএসসিতে ফেল করা ছাত্রদের কোনো অনুশোচনা নেই। ফেল করা ছাত্রদের বেশিরভাগই মাদক ও মোবাইলে আসক্ত। এদেরকে বাঁচাতে আমি সকলের সহযোগিতা চাই।” শনিবার (১৫ আগস্ট) টাঙ্গাইলের

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ সুস্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এসএসডিপি, কুয়াকাটা, পটুয়াখালীর উদ্যোগে এবং Citizen Network-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান

সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি