বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬৩০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে ‘রূপরেখা’ চাইল রাজনৈতিক দলগুলো

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ৪:৩

শেয়ার করুনঃ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে ‘রূপরেখা’ চাইল রাজনৈতিক দলগুলো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও গণফোরামসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা সরকারের কাছে নির্বাচন ও সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা চেয়েছেন এবং সরকারকে নিজেদের পক্ষ থেকে বেশকিছু সুপারিশ ও পরামর্শ দিয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় গিয়ে সংলাপে অংশ নেন নেতারা।

আরও

ছেলের সঙ্গে এসএসসি দিয়ে মা-ছেলে পেলেন জিপিএ-৫

ছেলের সঙ্গে এসএসসি দিয়ে মা-ছেলে পেলেন জিপিএ-৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সংলাপ শেষ হওয়ার পর গণমাধ্যমকে জানান, দলগুলোর প্রস্তাবনার ভিত্তিতে শিগগিরই প্রধান উপদেষ্টা জাতির সামনে তার সরকারের রূপরেখা তুলে ধরবেন। ওই রূপরেখায় বোঝা যাবে এই সরকারের মেয়াদ কতদিন হতে পারে।

মাহফুজ আলম বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংষ্কারের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংস্কারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা প্রস্তাব আসছে। সেগুলো নিয়ে একটি চূড়ান্ত রূপরেখা প্রকাশ করবে সরকার। সেই সংস্কার প্রস্তাবের ওপর নির্ভর করবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন কবে হবে।

আরও

টাকা-স্বর্ণের লোভেই ফরিদা ইয়াসমিনকে হত্যা: তদন্ত কর্মকর্তা

টাকা-স্বর্ণের লোভেই ফরিদা ইয়াসমিনকে হত্যা: তদন্ত কর্মকর্তা
রূপরেখা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে, আশঙ্কা আছে। নির্বাচন কীভাবে হবে তা নিয়ে জিজ্ঞাসা আছে। প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনছেন। বক্তব্য শেষে তাদের দেয়া প্রস্তাবনাগুলো যাচাই-বাছাই শেষে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেবেন। তিনি সব প্লাটফর্মের কথা শুনবেন।

এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। জনগণই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এখনকার অগ্রাধিকার হচ্ছে- আমাদের সংস্কারগুলো করা। আগে সংস্কার করতে হবে। সংস্কারের প্রস্তাবনার ভেতর থেকে ঠিক হবে তাদের মেয়াদ কতদিন হবে। মূলত সংস্কারের প্রস্তাবনা এবং প্রস্তাবনার ভিত্তিতে মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন আসবে। আমরা আশা করি এটা একটি পূর্ণাঙ্গ রূপরেখা হবে।

রূপরেখা সংস্কার নাকি ক্ষমতা হস্তান্তরের বিষয় নিয়ে হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে উভয়ই থাকবে। প্রধান উপদেষ্টা মূলত সংস্কারের রূপরেখা দেবেন। সংস্কারের ভেতরই অন্তর্ভুক্ত আছে কখন, কীভাবে ক্ষমতা হস্তান্তর হবে।

জনগণের গণঅভুত্থানের ভেতর দিয়ে এ সরকার দায়িত্ব পেয়েছে। এখানে বারবার বলা হচ্ছে রাষ্ট্র মেরামত করার। রাষ্ট্র মেরামত করার জন্য যৌক্তিক সময় দরকার। রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনার ভেতর দিয়ে বলে দেবেন তারা সরকারকে যৌক্তিক কতদিন সময় দেবেন। তারপরই ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন আসবে। সংস্কার প্রস্তাবের ভেতরে ক্ষমতা হস্তান্তরের মাধ্যম অন্তর্ভুক্ত থাকবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দলগুলোর পক্ষ থেকে নানা ধরনের প্রস্তাব এসেছে। কেউ সংবিধানের কিছু বিষয় সংশোধনের কথা বলেছেন। কেউ সংবিধান সংশোধনের কথাও বলেছেন। দলগুলো নিজেদের মামলা প্রত্যাহারের কথা বলেছেন। বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সংলাপে অংশ নেয় জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও গণফোরামসহ আরও বেশকিছু দল।

গণফোরামের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। তার প্রতিনিধি দলে ছিলেন, মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এসএম আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ড. কামাল হোসেনের সঙ্গে নিজে উঠে গিয়ে হ্যান্ডশেক করেন এবং তাকে সংলাপে আসায় আন্তরিক ধন্যবাদ জানান। 

সংলাপে জাতীয় পার্টির নেতৃত্বে দেন জিএম কাদের। তার প্রতিনিধি দলে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মজিবুর রহমান চুন্নু, মাশরুর মওলা ও সাইফুদ্দিন আহমেদ মিলন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা সরকারকে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দিতে রাজি বলে জানিয়েছেন।

এদিকে বিকেল ৩টার পর থেকে ৭টি ইসলামী দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলগুলো হলো- ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলাম।

বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা পাঁচঘণ্টা সংলাপ অনুষ্ঠিত হয়।  

সর্বশেষ সংবাদ

এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং চলবেই-টুকু

এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং চলবেই-টুকু

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

জনপ্রিয় সংবাদ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং চলবেই-টুকু

এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং চলবেই-টুকু

দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার বিভিন্নভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া আপাতত বড় কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানীতে সিপিডি আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এ সময় জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান। নুরুল ইসলাম মনি বলেন, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। একই

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণার পর সরকারের মন্ত্রণালয়গুলোতে জরুরি রদবদল করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সালাহউদ্দিন আহমদকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রার্থিতা চূড়ান্ত করেন। পরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মির্জা ফখরুল ইসলাম

এনআইডিতে জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে মিলল নতুন ক্ষমতা

এনআইডিতে জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে মিলল নতুন ক্ষমতা

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের প্রক্রিয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এখন থেকে অনলাইনে যাচাই করা যায়—এমন শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন। নতুন নির্দেশনার ফলে এ ধরনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যায়ের অনুমোদনের প্রয়োজন হবে না। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো