সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে সড়ক অবরোধ করে অপসোনিন ফার্মার শ্রমিকদের বিক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ২৩:৫৬

শেয়ার করুনঃ
বরিশালে সড়ক অবরোধ করে অপসোনিন ফার্মার শ্রমিকদের বিক্ষোভ

জোর করে ওভারটাইম করানো, অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, বেতন-বোনাস বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার শ্রমিকরা। শনিবার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা বরিশাল-ঢাকা মহাসড়কের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

শ্রমিকদের বিক্ষোভের মুখে ও প্রশাসনের চাপে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং বিক্ষোভকারীদের কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়টি সমাধানের জন্য বলেন। তবে বিক্ষোভকারীরা সড়কেই তাদের দাবিগুলোর বিষয়ে সমাধান চান। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

আরও

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ !

তবে শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। তারা বলছেন, ন্যায্য দাবির কথা তুলে ধরলেই কোম্পানির কর্মকর্তারা তাদের চাকুরিচ্যুত করেন নয়তো নানানভাবে চাপে রাখেন। কিন্তু তারা বুঝতে চান না যে শ্রমিকের পরিশ্রমের কারণেই লাভের মুখ দেখছে কোম্পানি। সর্বশেষ গত ১৫ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করতে গেলে শ্রমিকদের দাবি মানার কথা না বলে ভয়ভীতি দেখাতে শুরু করেন।

এদিকে শ্রমিকদের হুমকি ও হয়রানির প্রতিবাদ জানিয়ে ওইদিন রাতেই বিবৃতি দিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ নেতারা। ১৫ আগস্ট রাতে দেওয়া ওই বিবৃতিতে নেতারা বলেন, অপসোনিন ফার্মা দীর্ঘদিন ধরে শ্রমিকদের ওপর অত্যাচার অনাচার করে আসছে। এতদিন ক্ষমতাসীনদের সঙ্গে নানা যোগসাজশ করে তারা শ্রমিক বিক্ষোভ দমন করে আসছিলেন। গতকাল থেকে অপসোনিন কারখানায় অযৌক্তিক শ্রমিক ছাঁটাই শুরু হলে শ্রমিকরা তার প্রতিবাদ করে এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা সহ দীর্ঘদিন ধরে কাজ করা অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ এবং ন্যায্য মজুরি প্রদান, ৮ ঘণ্টা ডিউটিসহ ৯ দফা দাবিতে ১৫ আগস্ট বিকেল ৪টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেস। কিন্তু এ অবস্থান কর্মসূচি করার সময় মালিকপক্ষ তাদের নানা রকম হুমকি ও হয়রানি করে।

অপসোনিন ফার্মা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নেতারা বলেন, ন্যায্য দাবিতে আন্দোলন করা প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার। আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান অন্তবর্তী সরকার ক্ষমতায় এসেছে। বৈষম্য বিলোপের প্রতিশ্রুতি দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের আমলে যদি শ্রমিকের ন্যায্য আন্দোলনের ওপরে হয়রানি করা হয় সেটা অত্যন্ত দুঃখজনক। নেতারা অবিলম্বে অপসোনিন ফার্মার শ্রমিকদের ওপর সব হয়রানি বন্ধ করার দাবি জানান এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া আহ্বান জানান।

এদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী জানান, গত কয়েকদিন ধরে অপসোনিন অপসোনিন ফার্মা লিমিটেড এর শ্রমিকরা তাদের অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করাসহ ৯ দফা ন্যায্য দাবির কথা তুলে ধরছেন কর্তৃপক্ষের কাছে। নগরীর বগুরা রোডে অপসোনিন ফার্মার কারখানার শ্রমিকরা এর আগে ১৫ আগস্ট অবস্থান কর্মসূচিও পালন করেন। তবে দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ কোনো ভূমিকা না রাখায় কোম্পানির সব কয়টি ইউনিটের শ্রমিকরা আজ সড়কে নেমেছে।

তবে শ্রমিকদের দাবি এবং বিক্ষোভের বিষয়ে কোম্পানির কোন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে তারা বলেছেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। 

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

এ সম্পর্কিত আরও পড়ুন

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাসহ দুই ভাইকে আটক করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নাফ নদীর চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়। দুপুর আনুমানিক সাড়ে ২টার

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবক পানিতে পড়ে মারা গেছেন। তিনি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে। জানা যায়, রকি রোববার (১৩ সেপ্টেম্বর) বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

‘বরিশালের আমড়া’ নামে দেশজুড়ে পরিচিত সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের বড় একটি অংশের জোগান আসছে ঝালকাঠি থেকে। পেয়ারা মৌসুম শেষ হওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় এখন আমড়া সংগ্রহ, বাছাই, বিক্রি ও পরিবহনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক, শ্রমিক, আড়তদার ও পাইকাররা। বিশেষ করে সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, ডুমুরিয়া, আঠারোসহ আশপাশের গ্রামগুলোতে জমে উঠেছে আমড়ার বাজার। জেলার সবচেয়ে বড় আমড়ার বাজার ভীমরুলীর ভাসমান

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন। রোববার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোসা. শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের এইচআর

এক কম্পিউটার থেকে ৪৩ কোটি টাকার প্রযুক্তি প্রতিষ্ঠান

এক কম্পিউটার থেকে ৪৩ কোটি টাকার প্রযুক্তি প্রতিষ্ঠান

একটি কম্পিউটার, ছোট্ট ভাড়া ঘর আর সীমিত পুঁজি—এই সামান্য আয়োজন থেকেই এক দশকে প্রায় ৪৩ কোটি টাকা সম্পদমূল্যের প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাকির হোসেন। তার প্রতিষ্ঠিত ‘ইনপুট বাংলা’ এখন বিশ্বের প্রায় ৩০টি দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটিতে সরাসরি কর্মসংস্থান হয়েছে প্রায় ৩৬০ তরুণ-তরুণীর। শ্রীমঙ্গল দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং মৌলভীবাজার সরকারি কলেজ থেকে