বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আজ মধ্যরাতে শুরু বঙ্গোপসাগরে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৪, ৩:৯

শেয়ার করুনঃ
আজ মধ্যরাতে শুরু বঙ্গোপসাগরে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা

আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, মাছের বংশ বিস্তার বাড়াতে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সংক্রান্ত প্রঞ্জাপন জারি করেছে মৎস্য সম্পদ মন্ত্রণালয়। 

এদিকে নিষেধাজ্ঞার কারনে দক্ষিণাঞ্চলের লাখো সমুদ্রগামী জেলের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা বলছেন, বছরের ৩৬৫ দিনের মধ্যে বিভিন্ন ধাপে ১৪৭ দিন নিষেধাজ্ঞার কবলে পড়ায় লাখো জেলে ও ব্যবসায়ীর মেরুদন্ড ভেঙ্গে গেছে। জেলেরা যে সরকারি সহায়তা পান, তা অপ্রতুল। তাছাড়া নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পরিমান সহায়তাও পাননা বলে অভিযোগ তাদের। ফলে তাদের জীবন কাটে চরম দুর্দশায়। মা ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, মার্চ-এপ্রিল ৬০দিনের অভয়াশ্রমের শেষ হতে না হতেই আবার ৬৫ দিনের নিষেধাজ্ঞা নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন। 

আরও

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

এদিকে বাংলাদেশে নিষেধাজ্ঞা শেষ হওয়ার ৩৭ দিন আগে সাগরে নামবে ভারতের জেলেরা। আর এতে করে লাভবান হবেন তারা। বাংলাদেশী জেলেদের দাবি, মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে ভারতের সঙ্গে বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় এক হওয়া জরুরি। তবে মৎস্য কর্মকর্তাদের দাবি, বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সমুদ্রসীমায় মাছের প্রজনন ক্ষেত্র ও মৌসুম ভিন্ন ভিন্ন। আর গবেষণা এবং জেলেদের সাথে কথা বলেই নিষেধাজ্ঞা সময় নির্ধারণ করা হয়েছে। আর নিষেধাজ্ঞা শুধুমাত্র সাগরে, নদীতে নয়। তাছাড়া নিষেধাজ্ঞাকালীন বিভাগের ৩২টি উপজেলার ১ লক্ষ ৪৬ হাজার ২৯জন জেলেদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়। তাই জেলেদের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়।

সূত্রমতে, ভারতে ৬১ দিনের নিষেধাজ্ঞা শুরু হয় ১৫ এপ্রিল, শেষ হয় ১৪ জুন। আর বাংলাদেশে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয় ২০ মে, শেষ হয় ২৩ জুলাই। বাংলাদেশের নিষেধাজ্ঞা চলাকালে ৩৮ দিন ভারতের জেলেরা বাংলাদেশ জলসীমানাতে ঢুকে ইলিশসহ অন্য মাছ ধরার সুযোগ পান বলে জানান ট্রলারমালিক ও জেলেরা। মিয়ানমারের জেলেরাও মাছ ধরে নিয়ে যান এ সময়। বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর বাংলাদেশ ও ভারতের পৃথক নিষেধাজ্ঞাতে বাংলাদেশি জেলেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে ভারতের সঙ্গে বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় এক হওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট সবাই।

জেলে
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

জেলে ও ট্রলারমালিকরা বলেন, উপকূলে তাপপ্রবাহ পরিস্থিতির কারণে গত এপ্রিল জুড়ে জালে ইলিশ ধরা পড়েনি। চলতি মে মাসের প্রথম দুই সপ্তাহেও ইলিশ পাওয়া যায়নি। ১৫ মে থেকে কিছু ট্রলারে ইলিশ ধরা পড়তে শুরু হয়। কয়েক দিন ধরে গভীর সাগর থেকে ঝাঁক বেঁধে ইলিশ উপকূলের কাছাকাছি আসতে শুরু করেছে। তবে ২০ মে দিবাগত রাত ১২টা থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত সরকারি নিষেধজ্ঞা নিয়ে চিন্তিত সবাই। ভারতের জেলেরা নিষেধাজ্ঞা শেষ করে অন্তত ৩৭ দিন আগে সাগরে নামবে। দুই দেশের নিষেধাজ্ঞা একই সঙ্গে শুরু এবং শেষ হলে বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞার সুফল ভোগ করতে পারত বলে জানান জেলেরা।

মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালী জেলার মহিপুরের সাতভাই ফিসের পরিচালক মিজানুর রহমান জানান, পটুয়াখালীর সবচেয়ে বড় দুটি মৎস্য বন্দর আলীপুর-মহিপুর। এখান থেকে কোটি কোটি টাকার মাছ চালান হয় দেশের বিভিন্ন প্রান্তে। তবে গত কয়েক বছর যাবৎ বছরে দু’বার নিষেধাজ্ঞা, বৈরি আবহাওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধি। সব মিলিয়ে এই পেশা এখন হুমকির মুখে।

ট্রলার মালিক খোকন বলেন, কোম্পানির কাছ থেকে ২০ লাখ টাকা দাদোন নিয়ে দুইটা ট্রলার তৈরি করেছি। ২ বছরে এখন পর্যন্ত লাভের মুখ দেখিনি। এর উপর আবার অবরোধ, এখন এই পেশায় টিকে থাকা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না।

মাঝি সরোয়ার জানান, ট্রলারে কাজ করে গত বছর ৮০ হাজার টাকা ঋণ হয়েছে, তা এখনো পরিশোধ করতে পারিনি। আবার ৬৫ দিনের অবরোধ, এই ঋণ পরিশোধতো দূরের কথা ঋণের বোঝা আরো বেড়ে যাবে। তিনি অভিযোগ করে বলেন, অবরোধকালীন সময়ে প্রতিবছর ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমানায় মাছ ধরলেও কোনো ভূমিকা দেখা যায়না প্রশাসনের।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জেলে মাঝি কুদ্দুস মিয়া বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ একটি দাবি করে আসছি, ৬৫ দিনের অবরোধকালে আমরা মাছ ধরা বন্ধ রাখলেও পার্শ্ববর্তী ভারতীয় জেলেরা আমাদের দেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে। কিন্তু সরকার এখনো এর কোনো প্রতিকার করতে পারলো না। আমাদের দাবি, এই সময়ে আমাদেরও মাছ শিকারে নিষেধাজ্ঞা শিথিল করতঃ নয়তো অবৈধভাবে ভারতীয় জেলে ট্রলারগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ বন্ধ করা হোক।

মহিপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘জেলেদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা হচ্ছে। এছাড়াও জেলেদের ঋণসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির পরিকল্পনাও চলছে।’ তিনি আরও বলেন, মূলত দুটি কারণে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রজনন সুবিধায় যাতে মাছ নির্বিঘেœ ডিম ছাড়তে পারে। আর অপরটি হলো- ছোট মাছকে বড় হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। 

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান সাগরঘেষা হওয়ায় জেলার প্রতিটি উপজেলায়ই সমুদ্রগামী জেলে রয়েছে। তালিকাভুক্ত সমুদ্রগামী ৪৭ হাজার ৩৭১জন জেলেকে ইতোমধ্যে নিষেধাজ্ঞাকালীন সরকারি সহায়তা প্রদান শুরু হয়েছে। জেলেরা যাতে সরকারি সহায়তা বঞ্চিত না হন এজন্য প্রত্যেক উপজেলায় জেলেদের সচেতন করা হয়েছে। তাছাড়া এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে তদারকি করা হবে বলেন তিনি।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন জানান, বিভিন্ন উপজেলার জেলেরা সমুদ্রে গেলেও নির্দিষ্ট ৩টি উপজেলায় সমুদ্রগামী জেলে রয়েছেন। নিষেধাজ্ঞাকালীন  সময়ে জেলার ২৭ হাজার ২৫০জন জেলেকে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ কুমার দেব জানান, তার জেলায় সমুদ্রগামী জেলে রয়েছে ৭টি উপজেলায়। সমুদ্রগামী তালিকাবদ্ধ ৬৪ হাজার জেলেকে নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা টাস্ক ফোর্স কমিটির সভায় জেলেদের বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করা হয়েছে। জেলেরা যাতে সরকারি সহায়তা পান তা নিশ্চিত করতে ভিজিএফ চাল বিতরণকালে ট্যাগ অফিসারের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি কর্মসূচির দিনক্ষণ মৎস্য কর্মকর্তাদের অবহিত করার জন্য বলা হয়েছে যাতে চাল বিতরণকালে মৎস্য অফিসের প্রতিনিধি সেখানে উপস্থিত থাকতে পারেন।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (চ.দা.) নৃপেন্দ্র নাথ বিশ^াস বলেন, শুধুমাত্র ভারতই নয়, মিয়ানমার ও থাইল্যান্ডেও প্রজনন মৌসুম ভিন্ন। গবেষণা থেকে এমনটি দেখা গেছে। সেক্ষেত্রে যার যার দেশের প্রজনন মৌসুম অনুযায়ী নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে প্রতি বছরই যে একই সময় নিষেধাজ্ঞা দেয়া হবে তা কিন্তু নির্ধারিত নয়। প্রকৃতি ও জলবায়ুর বিবেচনায় নিষেধাজ্ঞার সময় পরিবর্তন হতে পারে। জেলেদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় সাগরে যথাযথ মনিটরিং ও অভিযান চালানো হয়। তাছাড়া সুনির্দিষ্ট অভিযোগ পেলে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করা হচ্ছে। যে যার অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করলে লাভবান হবে দেশ এবং দেশের অর্থনৈতিক খাত।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের অভিযোগ উঠেছে। এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

লালমনিরহাটের পাটগ্রামে ইজিবাইককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুণ্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পূর্বপরিকল্পনা, আইফোন হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য এবং হামলার বিস্তারিত তথ্য উঠে এসেছে। তিন জবানবন্দিতে হত্যার পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নেওয়া, আইফোন নেওয়া এবং প্রথম আঘাতের বিষয়ে বেশ মিল রয়েছে। তবে হত্যার পর কে কোথায় গিয়েছিল, সে বিষয়ে বর্ণনায় কিছু পার্থক্য রয়েছে। কুমিল্লা বর্ডার গার্ড

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে তার মুদিখানার দোকানে আগুন ধরিয়ে দেয়। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর নগরীর

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় আসামির বিচার না চেয়ে অভিযুক্ত আল-আমিন মোল্লাকে স্বামী হিসেবে পেতে চেয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন মামলার বাদী রুনু আক্তার (৩০)। একপর্যায়ে আসামির সঙ্গে বিয়ের ব্যবস্থা না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দেন তিনি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মামলার যুক্তিতর্ক শুনানির সময় এ ঘটনা ঘটে। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল