মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬২৫ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

নওগাঁয় আবারো নেসকো উপকেন্দ্রে শর্ট সার্কিট, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ২:২৬

শেয়ার করুনঃ
নওগাঁয় আবারো নেসকো উপকেন্দ্রে শর্ট সার্কিট, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নওগাঁয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের (নেসকো) উপকেন্দ্রের প্যানেল বোর্ডে আবারো শর্টসার্কিট হয়েছে। এতে বেশ কয়েকটি তার পুড়ে যাওয়ায় সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে নওগাঁ ও পাশ্বর্বতী বগুড়া জেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যা চরম দুর্ভোগে ফেলেছে স্থানীয়দের। এর আগে গত মঙ্গলবার (২৫ জুলাই) একই সমস্যায় টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো এই উপকেন্দ্রের ১৪টি ফিডারে।

জানা যায়, নেসকোর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের প্যানেল বোর্ডে শর্টসার্কিটে কন্ট্রোল সিস্টেমের বেশ কয়েকটি তার পুড়ে যাওয়ায় গত মঙ্গলবার (২৫ জুলাই) টানা ১০ ঘন্টা নওগাঁ ও পাশ্বর্বতী জেলা বগুড়ার বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো। পরে রাজশাহী থেকে নেসকোর প্রটেকশন টিম এসে ক্রুটি সারিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে। ওই মুহুর্তে চরম বিপাকে পড়েছিলো এ দুই জেলার বাসিন্দারা। এরপর গত ৫দিন মাঝেমধ্যে লোডশেডিং হলেও একটানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা বাজা মাত্রই আবারো সেই দুর্বিসহ পরিস্থিতিতে পড়তে হয় নওগাঁ নেসকোর আওতাধীন ১৪টি ফিডারের গ্রাহকদের। প্রথমে এই বিদ্যুৎ বিভ্রাটকে স্বাভাবিক লোডশেডিং মনে করলেও দুপুর গড়াতে লাগলে উপকেন্দ্রে আবারো শর্টসার্কিটের ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন নওগাঁ ও পাশ^বর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলা এবং সান্তাহার পৌরসভায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকার বাসিন্দারা।

আরও

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার  বাসিন্দা তমা আক্তার বলেন, এসএসসি পরীক্ষার্থী মেয়েকে সময়মতো প্রাইভেট কোচিংয়ে নিয়ে যেতে হয়। বিকেল ৩টায় কোচিং ছিলো। টানা দুই ঘন্টা যাবত বিদ্যুৎ নেই। তাই সময়মতো বের হতেও পারলাম না। না খেয়েই মেয়েটাকে কোচিংয়ে পাঠাতে হয়েছে। এভাবে প্রতি সপ্তাহে বিদ্যুতের সমস্যা আমাদের জন্য অসহনীয় হয়ে উঠেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
শর্ট সার্কিট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

শহরের তাজের মোড় এলাকার খামারী ফিরোজ হোসেন বলেন, আমার মুরগীর খামারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখতে হয়। এমনিতেই নেসকোর লোডশেডিংয়ে অতিষ্ট এর মধ্যে আবারো দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ। ডিজেল দিয়ে জেনারেটর চালাতে বাড়তি খরচ গুনতে হচ্ছে। ঠিক কতক্ষণ পর বিদ্যুৎ আসবে সেবিষয়ে জানতে অভিযোগ কেন্দ্র ও কন্ট্রোল রুমের যোগাযোগ করা হলে কেউই কথা বলতে চাইছে না। নেসকোর এমন অপেশাদার ব্যবহার অপ্রত্যাশিত অপরাধ বলে মনে করেন তিনি।

আরও

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

এবিষয়ে নেসকো নওগাঁ বিক্রয় ও বিতরন (উত্তর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন বলেন, উপকেন্দ্রের প্যানেল বোর্ডের কন্ট্রোল সিস্টেমের কিছু তার পুড়ে যাওয়ায় সবকটি ফিডারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজশাহী থেকে আবারো প্রটেকশন টিমকে আসতে বলা হয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

সপ্তাহ না পেরোতেই আবারো শর্ট সার্কিট হওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, কোথায় কিভাবে শর্ট সার্কিট হচ্ছে তা বুঝে উঠা যাচ্ছে না। সমস্যাটির মূল কারন খুঁজে বের করার চেষ্টা চলছে। আশা করছি রাজশাহী থেকে প্রটেকশন টিম এসে টেকসই সমাধান করে দিয়ে যাবেন।

সর্বশেষ সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

এ সম্পর্কিত আরও পড়ুন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

পর্যটন নগরী হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু ট্রেনের সীমিত আসন ও টিকিট সংকট পর্যটকসহ স্থানীয় যাত্রীদের ভ্রমণকে ব্যাহত করছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী চারটি এবং চট্টগ্রামগামী দুইটি আন্তঃনগর ট্রেন প্রতিদিন চলাচল করে। এগুলো হলো- ঢাকাগামী কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ,

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক সংকট, ওষুধের অভাব, অনিয়ম-দুর্নীতি ও চরম অব্যবস্থাপনার কারণে নিজেই যেন রোগীতে পরিণত হয়েছে। চার লক্ষাধিক মানুষের একমাত্র সরকারি চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালে রোগীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিন দেখা যায়, ৫০ শয্যার হাসপাতাল হলেও যথাযথ জনবল নেই। চিকিৎসক, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মীসহ প্রায় ৫০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে বহির্বিভাগ চালাতে