বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬১২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশজনদুর্ভোগ

মনু নদী পারাপারে বাঁশের সাঁকোই ভরসা ২২ হাজার মানুষের !

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৭:২৭

শেয়ার করুনঃ
মনু নদী পারাপারে বাঁশের সাঁকোই ভরসা ২২ হাজার মানুষের !
মনু নদী পারাপারে বাঁশের সাঁকোই ভরসা ২২ হাজার মানুষের

মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজারে প্রমত্তা মনু নদীর ওপর একটি সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন আশপাশের অন্তত ১৫টি গ্রামের প্রায় ২২ হাজার মানুষ। বর্ষায় উত্তাল নদীতে নৌকায় পারাপার এবং শুষ্ক মৌসুমে সরু বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজিরবাজার এলাকায় মনু নদীর ওপর এলাকাবাসীর উদ্যোগে নির্মিত একটি বাঁশের সাঁকোই ভরসা। এ সাঁকো দিয়েই কাজিরবাজার, মিরপুর, আমুয়া, পালপুর, ইসলামপুর, শেওয়াইজুড়ী, চানপুর, মনুমুখ, কালিয়া, ওয়াপদা, বেঁকামুড়া, দক্ষিণ বেঁকামুড়া, পশ্চিম বেঁকামুড়া সহ ১৫টি গ্রামের মানুষ প্রতিনিয়ত পারাপার করছেন।

সাঁকোটি এতটাই সরু যে একসঙ্গে কয়েকজন উঠলে দুলতে থাকে এবং মাঝে মাঝে ভেঙেও পড়ে। কয়েক বছর আগে এমন এক ঘটনায় কয়েকজন আহত হন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারীদের জন্য এ সাঁকো পার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আরও

নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধিদের কাছে সেতুর দাবিতে আবেদন জানানো হলেও কেউ বিষয়টি গুরুত্ব সহকারে নেননি। ফলে যুগ যুগ ধরে যোগাযোগ বিচ্ছিন্নতার পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং চিকিৎসাসেবা নিতে পারাপার করতে গিয়ে সাধারণ মানুষকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পালপুর গ্রামের বাসিন্দা শ্রী নিবাস দাস জানান, কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় হলো ওই এলাকার একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত শিক্ষার্থী বাঁশের সাঁকো পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসে।

বেঁকামুড়া গ্রামের ব্যবসায়ী মিজানুল হক পাল্লা বলেন, “শুধু শিক্ষার্থী না, কৃষক, ব্যবসায়ী, রোগী—সবার যাতায়াত এই নদীর ওপর নির্ভরশীল। কিন্তু এখানে একটি সেতুর ব্যবস্থা না থাকায় আমরা শত বছরের পুরনো দুর্ভোগে আছি।”

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. বদরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

মনু নদীবাঁশের সাঁকোমৌলভীবাজার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
দক্ষিণ বেঁকামুড়া গ্রামের চিনিলাল নমশুদ্র বলেন, তিনি সাঁকোর রক্ষণাবেক্ষণ করেন এবং খেয়া পারাপারের কাজ করেন। এর বিনিময়ে প্রতিবছর কিছু টাকা পান। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয় বলে তিনি মন্তব্য করেন।

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি বলে জানান স্থানীয় মো. আবুল হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির মৌলভীবাজার সদর উপজেলার প্রকৌশলী শাহেদ হোসেন বলেন, “আমি এই সমস্যার বিষয়ে অবগত নই। তবে দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়রা আশাবাদী, দ্রুত একটি সেতু নির্মাণ করে তাদের যাতায়াতের ভোগান্তি দূর করা হবে এবং শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাওয়ার পথ সুগম হবে।

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

 ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

সর্বশেষ সংবাদ

তিন শ্রেণির মানুষ আগে পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

তিন শ্রেণির মানুষ আগে পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

মৌলভীবাজারে মাঠজুড়ে হলুদ সমারোহ, বাড়ছে সূর্যমুখী চাষের সম্ভাবনা

মৌলভীবাজারে মাঠজুড়ে হলুদ সমারোহ, বাড়ছে সূর্যমুখী চাষের সম্ভাবনা

গোয়ালন্দে গাছে গাছে আমের মুকুল, সৌরভ ছড়াচ্ছে বাতাসে

গোয়ালন্দে গাছে গাছে আমের মুকুল, সৌরভ ছড়াচ্ছে বাতাসে

এ সম্পর্কিত আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক দুই অভিযানে মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৬০০ বস্তা সিমেন্টসহ ১৮ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত ১টার দিকে। কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগর এলাকায় একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে

গোয়ালন্দে গাছে গাছে আমের মুকুল, সৌরভ ছড়াচ্ছে বাতাসে

গোয়ালন্দে গাছে গাছে আমের মুকুল, সৌরভ ছড়াচ্ছে বাতাসে

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে বাসন্তী আগমনে আম গাছে ঝাঁকে ঝাঁকে ফুটেছে আমের মুকুল। গ্রাম বাংলার প্রকৃতি সেজেছে নবরূপে। গ্রামের পর গ্রামে আম বাগানে হলুদ মুকুলে এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি আমগাছে এসেছে মুকুল। বাতাসে আমের মুকুলের হালকা  ঘ্রাণে ভরে উঠেছে এলাকার চারপাশ।  চারপাশে তাকালেই সকালের রোদ আর সন্ধ্যার পূর্ব মুহূর্তের মৃদু

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা মো. জায়েদ জোহা খানসহ দুইজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘরী এলাকায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—রাজাপুর উপজেলা আওয়ামী লীগের

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়

দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি আরো গতিশীল করতে কাস্টমস কর্মকর্তা ও বন্দরের ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর বিভাগীয় কাস্টমস কমিশনার।  আজ মঙ্গলবার দুপুর ১২ টায় হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে ঘন্টা ব্যাপি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  হিলি কাস্টমস এর সহকারি কমিশনার এস এম সাইফুজ্জামান রাজিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর কাস্টমস, এক্সাইজ

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সূত্র জানায়, উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদার। গ্রেফতারের