
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২২, ১:৪৬

'দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব' এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর, শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন শেষে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌসী, ইন্সট্রাকটর বদরে মিল্লাত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ-সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনসহ অনেকে।
মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্যরাসহ শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্হিত ছিলেন।