
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২২, ৫:৫২

এ যেন টিকিটাকা বনাম দ্রুতগতির পাল্টা আক্রমণের লড়াই। তাতে নির্ধারিত ৯০ মিনিটে গোল পায়নি কোনও দলই। স্পেনের একের পর এক আক্রমণ মুখ থুবড়ে পড়েছে মরোক্কান ডিফেন্সের সামনে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানের হয়নি মীমাংসা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
বিশ্বকাপের আগে থেকেই শিষ্যদের এক হাজার করে পেনাল্টি মারতে বলে দিয়েছিলেন এনরিকে। সেই ‘হোমওয়ার্ক’ কিনা কাজে লাগলো না এদিন। টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে মরক্কো। বিদায় ঘণ্টা বাজলো অন্যতম ফেভারিট স্পেনের।

কোনো ট্যাগ পাওয়া যায়নি