
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ২৩:০

‘বাতাস ছুটুক, তুফান উঠুক, দমবো না থামবো না’ শ্লোগানকে ধারণ করে নানা কর্মসূচীর মাধ্যমে মাদারীপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তজার্তিক প্রতিবাদ দিসব পালন করা হয়েছে।
শুক্রবার(২৫নভেম্বর)সকালে জাতীয় নারী সংগঠন সমূহের নেটওয়ার্ক ফাউন্ডেশন (দুর্বার) মাদারীপুর জেলা কমিটির উদ্যোগে শহরের জিরো পয়েন্ট থেকে র্যালী বের করে স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা অঙ্গনে ঘন্টাব্যাপী স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অবস্থান কর্মসচী পালন করে।

এসময় বক্তব্য সৌহার্দ্য নারী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফাতেমা বেগম পারভীন, মুক্তিরপথ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডেইজি আফরোজ ও সৃজনশীল মহিলা সংস্থার সভানেত্রী আম্বিয়া আক্তার, নারী উদ্যোক্তা ও সাংবাদিক আঞ্জুমান আরা জুলিয়াসহ অন্যরা।