
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ২৩:০

নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবি এবং আগামী ২৬ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌযান শ্রমিকরা।
শনিবার বেলা ১১টায় বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে নগরীর নদীবন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বান্দ রোড, চকবাজার, লাইন রোড, সদর রোড ও ফজলুল হক এভিনিউ হয়ে পুনরায় নদী বন্দরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক একে আজাদ, শ্রমিক জোটের সমন্ময়কারী মোজাম্মেল সিকদার ও হারুনুর রশিদ সিকদারসহ অন্যান্যরা।

বিভাগীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, আগামী ২৬ নভেম্বরের মধ্যে এই ১০ দফা দাবি আদায় না হলে রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে সারা বাংলাদেশের নৌযান শ্রমিকরা। বরিশাল বিভাগের শ্রমিকরাও এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে।