
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ২:২১

বাংলাদেশ ইন্টারিয়ার কোম্পানীজ এসোসিয়েশন (বিকা)'র নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করেছেন।
আজ শুক্রবার টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানীজ এসোসিয়েশন (বিকা)-র প্রেসিডেন্ট মারুফ লিয়াকত, সেক্রেটারি রেজাউল করিম, ভাইস প্রেসিডেন্ট লেলিন বড়ুয়া,
জয়েন সেক্রেটারি সারোয়ার হোসেন, অরগ্যানাইজিং সেক্রেটারিঃ মোঃ সাবিত হোসেন, অফিস সেক্রেটারি সুকান্ত ভাবুক, ডিরেক্টর অরুপা দত্ত সহ আরও অনেকে।

বিকা-র নেতৃবৃন্দ এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ পরিবার বর্গের রূহের মাগফেরাত ও দেশের উত্তরোত্তর সাফল্য কামনায় মোনাজাত করেন ।