শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর মাথায় রামদা দিয়ে কোপ দিলেন চেয়ারম্যান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ৪:৪৬

শেয়ার করুনঃ
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর মাথায় রামদা দিয়ে কোপ দিলেন চেয়ারম্যান

নওগাঁর পত্নীতলায় ইটভাটার ব্যাবসায়িক পাওনা টাকা চাইতে গিয়ে চেয়ারম্যানের হাতে মারধররের শিকার হয়েছেন এক অংশীদার। মারধরের শিকার হাফিজুর রহমান বর্তমানে নওগাঁ সদর হাসপাতালের ভর্তি রয়েছেন। এর আগে গতকাল বিকেলে উপজেলার গৌরাদিঘী গ্রামের বিআরবি ইটভাটায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শহিদুল ইসলাম স্থানীয় আমইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ইটভাটার অংশীদার সূত্রে জানা যায়, ২০১৭সালের ১২এপ্রিল চেয়ারম্যান শহিদুল ইসলাম ও কান্তা গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে ইয়াসিন আলী মন্ডল ইটভাটার ব্যবসা শুরু করে। পরবর্তীতে স্থানীয় কান্তা কিসমত গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে জিয়াউর রহমান ও মহাদেবপুর উপজেলার কানলা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফিজুর রহমান ব্যবসায় যোগ দেয়। ইযাসিন আলী, জিয়াউর রহমান এবং হাফিজুর রহমান অর্ধেক ও চেয়ারম্যান শহিদুল ইসলাম একাই বাঁকি অর্ধেক অংশের মালিক হিসেবে ব্যবসা করে আসছিলেন। এ পর্যন্ত উভয় পক্ষ ২কোটি ৩০লাখ টাকা বিনিয়োগ করেছে। ব্যবসায় বিনিয়োগের পর দ্বন্দের কারনে এ পর্যন্ত তিনজন মিলে ৯০লাখ টাকা ফেরত পেয়েছেন।

আরও

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

কিন্তু বাঁকি ৪০লাখ টাকাসহ লভাংশের হিসেব দিতে গড়িমশি শুরু করেন চেয়ারম্যান শহিদুল ইসলাম। এ নিয়ে চলতি বছরের ২২জুন অংশীদার জিয়াউর রহমান ও ২৩ সেপ্টেম্বর ইয়াসিন আলী মন্ডল থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এমনকি উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক আবু তাহের চৌধুরী মন্টুর কাছেও অভিযোগ গেলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এরই ধারাবহিকতায় বিকেলে ইটভাটায় হিসেব চাইতে গেলে হাফিজুর রহমানকে চেয়ারম্যান রামদা দিয়ে মাথায় কোপ দিযে জখম করে। খবর পেয়ে জিয়াউর রহমান ও ইয়াসিন আলী মন্ডলসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।

গুরুত্বর আহত হাফিজুর রহমান বলেন, লাভ ও পাওনা টাকার হিসেব চাওয়ায় রামদা দিযে কোপ দিযে আমাকে মারাত্বভাবে মারধর করেছে চেয়ারম্যান শহিদুল ইসলাম ও তার লোকজন। আমি এর সুষ্ঠ বিচার চাই।অংশীদার ইয়াসিন আলী মন্ডল বলেন, আমাদের তিনজনের প্রায়  ১কোটি ৩০লাখ টাকা বিনিয়োগ করা আছে। এর মধ্যে ৯০লাখ টাকা বুঝে পেয়েছি আমরা। বাঁকি ৪০লাখ টাকা ও লাভের কোন হিসাব দেয়নি চেয়ারম্যান শহিদুল ইসলাম। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছিলাম কিন্তু পুলিশ কোন সমাধান করে দিতে পারেনি। এসআই নজরুল ইসলাম উল্টো আমাদের বলে যে ইটভাটায় গেলে আপনাদের সমস্যা হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

জিয়াউর রহমান নামের আরেক অংশীদার বলেন, থানায় অভিযোগ করেছিলাম এসআই জাফর আহম্মেদকে দায়িত্ব দেয়া ছিল। কিন্তু তিনি কোন ব্যবস্থা না নিয়ে আমাদের উল্টাপাল্টা কথা বলতো চেয়ারম্যানের পক্ষ নিয়ে।এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা থানার উপ-পরির্দশক (এসআই) নজরুল ইসলাম বলেন, থানায় অভিযোগ করার পর তাদের উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম। প্রমথবার বসে সুহারা না হওয়ায় পরবর্তীতে আবার আরেকটি দিন বসার জন্য বলা হলে তারা পরবর্তীতে থানায় আসেনি।

থানার উপ-পরির্দশক (এসআই) জাফর আহম্মেদ বলেন, জিয়াউর রহমান যখন অভিযোগ করেন, সেসময় তৎকালীন ওসি ছিলেন শামসুল আলম শাহ স্যার। উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক আবু তাহের চৌধুরী মন্টুকে নিয়ে ওসি স্যার নিজেই বসে মন্টুকে চৌধুরী দায়িত্ব দিয়েছিলেন সুরাহার জন্য। পরবর্তী কি হয়েছে তা আমার জানা নেই। আর আমি কোন পক্ষপাতিত্ব করিনি।

অভিযুক্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমি হাফিজুর রহমানকে মারধর করেনি। একটু ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। তারা কোন টাকা পাবেনা। তাদের হিসাব অনেক দিন আগেই মিটিয়ে দিয়েছি। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী মন্টুর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সেলিম রেজা বলেন, আমি থানায় কিছুদিন পূর্বে যোগাদান করেছি। মারধরের ঘটনা জানা নেই। যদি থানায় অভিযোগ করা হয়,তবে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জনপ্রিয় সংবাদ

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

সর্বশেষ সংবাদ

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বৈসাবি উৎসবকে কেন্দ্র করে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। উৎসবের আবহে পুরো পাহাড়ি জনপদে ফিরে এসেছে উৎসবের প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ। শুক্রবার সকালে সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী দঃ ও আলারী খেলা। বর্ণিল আয়োজনের মাধ্যমে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরদার পাড়া এলাকায় নেশার টাকার জন্য এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত এক যুবক তার ঘুমন্ত মায়ের ওপর দা দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত গোবিন্দ ঘোষ (১৯) নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা তার মা শিখা

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আসনের মোট ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট।

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এলজিইডি প্রকৌশলীকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা হলেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান ও উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বাদি হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন এর নেতৃত্বে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ভোজ্য তেল মজুত করার অভিযোগে তোফায়েল টেডার্সের সত্ত্বাধিকারী মোঃ তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানর র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি