
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ৫:৩৮

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া (৩৭) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নুরে আলম বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে।জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর নুরে আলমকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের বড় ভাই আবুল কাশেম সেলিম ভূঁইয়া বলেন, আমার ভাইকে ওরা গুলি করে মেরে ফেলেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, নুরে আলম নামের এক ব্যক্তি অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।নুরে আলম চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেন আশরাফুল আলম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি