
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ১৮:৩৮

লোহাগাড়ার আধুনগরে গাছের সাথে পিকনিকের বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- অভিজিৎ (৩৪) ও সাখাওয়াত ছিদ্দিক (৩৫)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে কক্সবাজারমুখি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই যাত্রী ছিটকে বাসের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান জানান, দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) ভোরে মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি