
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ২:৩৭

লালমনিরহাট হাতীবান্ধায় অবস্থিত বৃহত্তর তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধায় তিনি তিস্তা ব্যারাজের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এসময় অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার, উপ সচিব সাজ্জাদুল হাসান, ইশতিয়াক আহমেদ, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, পানি উন্নয়ন বোর্ডের রংপুর নির্বাহী প্রকৌশলী আমিনুল হক ভুঁইয়া, ইউএনও নাজির হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন সঙ্গে ছিলেন।
তিনি রংপুর বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে কর্ম সম্পাদন ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল ও ভূমি সেবা ডিজিটাইজেশন বিষয়ক সভা শেষে দোয়ানী তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন।