
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১:৯

বাংলাদেশ ইন্টেরিয়ার এসোসিয়েশন (বিকা) কার্যনির্বাহী পরিষদের যাত্রা শুরু হলো। আজ বৃহস্পতিবার বারিধারার এস্কোট দি রেসিডেন্সি হোটেলে সংখ্যাগরিষ্ঠ নিবন্ধিত সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভার মাধ্যমে বিকা'র যাত্রা শুরু হয়।
এডহক কমিটির আহবায়ক মো. রেজাউল করিমের প্রস্তাবনায় সংখ্যাগরিষ্ঠ সাধারণ সদস্যরা কার্যনির্বাহী পরিষদ গঠনে প্রস্তাবনা পাশ করেন।
১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সভাপতি মনোনীত হন মারুফ লিয়াকত এবং সাধারণ সম্পাদক মনোনীত হন মো. রেজাউল করিম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. সাইফুদ্দিন রাসেল, সহসভাপতি মো. শাহরিয়ার খান, লেলিন বড়ুয়া, মোহাম্মদ আলী ভুইয়া, যুগ্মসাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. ফারসাদুল হক সৌরভ, সাংগঠনিক সম্পাদক মো. সাবিত হোসেন, দপ্তর সম্পাদক সুকান্ত ভাবুক রোমান, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মো. ফিরোজ আহমেদ, কার্যনির্বাহী সদস্য অরুপা দত্ত এবং তানসুভা আসলাম।
জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশ ইন্টেরিয়র ও ইন্টেরিয়র প্রোডাক্টস কোম্পানীর মালিকদের সাথে একসঙ্গে সোনার বাংলাদেশ গঠন করার আশাবাদ ব্যক্ত করে এডহক কমিটি এবং সাধারণ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির সদস্যরা।