
প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ২০:৪৯

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের দিনব্যাপী দেওয়ানী, ফৌজদারী ও ভূমি আইন বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ নভেম্বর দিনাজপুর আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দিনাজপুর অঞ্চলের আয়োজনে আঞ্চলিক কমিশনার আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটস ওরিয়েন্টেশন এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (বিধি) ও সাবেক সচিব মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার এলটি।
সারা দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন ব্যারিষ্টার মঈন ফিরোজী, সুপ্রীম কোর্ট, ও জাতীয় উপ- কমিশনার ( বিধি) বাংলাদেশ স্কাউটস। তিনি আদালত আইনের আশ্রয় ও স্টেটম্যান অব ফ্যাক্টর নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন মোঃ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক, দিনাজপুর। তিনি ভূমি বন্দোবস্তো পদ্ধতি ও খতিয়ান, মিউটেশন ও ভূমি ব্যবস্থাপনা, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন এ্যাডঃ মোহাম্মদ হেমায়েত হোসাইন। তিণি ধর্মের উত্তরাধিকার আইন নিয়ে আলোচনা করেন।

এসময় দিনাজপুর অঞ্চলের সম্পাদক আবু সাইদ, বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক মোঃ মশিয়ার রহমান কামাল, দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ মনজুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।সারা দিনব্যাপী অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কোর্সে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে ৭০ জন স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করেন। কোর্সটি শেষে সকলকে সনদ প্রদান করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি