
প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ১৮:৫৯

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই সিটির পূর্ণাঙ্গ তফসিল আগামী সোমবার ঘোষণা করা হবে। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নবম কমিশন বৈঠক এ কথা জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। এর আগে বেলা ১১টার সময় নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন।

বিস্তারিত আসছে...
কোনো ট্যাগ পাওয়া যায়নি