
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ২২:৪২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নিবন্ধনকৃত জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে এ চাউল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. জাকির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লাসহ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।

দৌলতদিয়া ইউনিয়নের ৫৬৯ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরন করা হয়।চাউল বিতরণকালে কাজী কেরামত আলী বলেন, ইলিশ সম্পদ রক্ষায় সরকার জেলেদের মাঝে চাউল দিচ্ছেন, যাতে করে কোন জেলে অবৈধ ভাবে নদীতে মাছ শিকার না করে। আপনরা কেউ এ অভিযানে দয়া করে জাল দিয়ে জাটকা ধরবেন না। আর যারা অন্যায় ভাবে মাছ ধরতে গিয়ে প্রশাসনের কাছে ধরা পড়বেন তারা কোন কোন প্রকার ছাড় পাবেন না। আপনারা সকলে প্রশাসনের অভিযান কে সহায়তা করবেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নে পদ্মা নদীতে জাটকা সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। ৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জাটকা রক্ষা অভিযান অব্যহত থাকবে।